বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Headline
under constriction

সোনাকানিয়া ইউনিয়নে‌ বন্যাদুর্গতদের মাঝে আলহাজ্ব আব্দুছ সামাদের ত্রাণ সামগ্রী বিতরণের প্রস্তুতি
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

সোনাকানিয়া ইউনিয়নে‌ বন্যাদুর্গতদের মাঝে
আলহাজ্ব আব্দুছ সামাদের ত্রাণ সামগ্রী বিতরণের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭নং সোনাকানিয়া ইউনিয়নের বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়। শুক্রবারও ত্রাণ সামগ্রী বিতরণ করার প্রস্তুতি চলছে।

সোনাকানিয়া ইউনিয়নে ত্রাণ ও নগদ আর্থিক সহযোগিতা করেন- টেরিবাজার মাসুম ক্লথ স্টোরের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব আব্দুছ সামাদ।

তিনি নেতা হয়ে নয় সাধারন জনগন হয়ে সবার পাশে সব সময় দাড়ান, মঞ্চে নয় থাকেন মানুষের মনে, অত্যন্ত সাদা মনের মানুষ। মানবতার ফেরিওয়াল, গরিব দুঃখী মেহনতি মানুষের আস্থাভাজন, দানবীর ও যুবসমাজের আইকন আলহাজ্ব আব্দুছ সামাদ।

নিজ বাড়ির আঙিনায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী এবং নগদ আর্থিক সহায়তা বিতরণ করেন।

সোনাকানিয়া ইউনিয়ন ও আশেপাশে ইউনিয়নে ত্রাণসামগ্রী এবং নগদ আর্থিক সহায়তা চলমান আছে।

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতিতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন পানিবন্দি হাজারো মানুষ। এই দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আলহাজ্ব আব্দুছ সামাদ।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবদুছ সামাদ বলেন, পুরো বাংলাদেশের মানুষ এখন চট্টগ্রামের বন্যা পরিস্থিতির দিকে তাকিয়ে আছে। তারা চট্টগ্রামের মানুষের কষ্ট নিয়ে উদ্বিগ্ন। আমি দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাই, যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গতদের পাশে দাঁড়ান। বিশেষ করে তরুণ ও ছাত্রসমাজকে নিজ উদ্যোগে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বন্যাদুর্গত এলাকার বাসিন্দারা জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবং খাবার পানির সংকটে তারা চরম মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের এই মানবিক উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন।

More News This Category

আমাদের পেজ লাইক করুন